সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ক্যারিয়ার উন্নয়ন ভাবনাঃ ১


একজন পড়ালেখা না জানা সাধারণ মানুষের সাথে ডিল করতে (কথা বলে বোঝাতে) না পারলে আপনার পড়ালেখা ব্যর্থ! আপনার জানা-শোনা-বোঝায়-উপলব্ধিতে ঘাটতি রয়ে গেছে! একজন শিক্ষিত মানুষের সবচেয়ে বড় গুণ ধৈর্যশক্তি! পড়ালেখা এখন আর চার দেয়ালে আটকে নেই! এ ধারণা বহু আগেই বদলে গেছে! আগে মানুষ ভাবতো কিভাবে চাকরির প্রমোশন হবে; আর এখন ভাবে ক্যারিয়ারের উন্নয়ন নিয়ে! এখানে আকাশ-পাতাল পার্থক্য বিদ্যমান। পুরাতনে আটকে গেলে, জীবনও সেখানে আটকে থাকবে! নতুন বিষয়গুলো নিঃসন্দেহে নতুন ভাবনা প্রত্যাশা করে। পুরাতন চিন্তা দিয়ে নতুনকে ভাবলে, সব ঝুলে যাবে; আপনিও ঝুলে যাবেন! জলে ভাসা পদ্ম সুন্দর হলেও তার কোন গতি নেই! পদ্মের গতি না হলেও সে সুন্দর, কিন্তু গতিহীন মানুষ সর্বত্রই অসুন্দর!