একজন দক্ষ শিক্ষক কখনো তার ছাত্র-ছাত্রীদের শারীরিক বা মানসিকভাবে আঘাত করেন না। কারণ, তিনি তার দায়িত্বের প্রতি একনিষ্ঠ সচেতন। ক্লাস ব্যবস্থাপনার ব্যাপারেও তিনি অনেক দক্ষ ও সচেতন। এজন্য তার ক্লাসে ছাত্ররা বুদ হয়ে থাকে। লেকচার ডেলিভারির সময় ছাত্র-ছাত্রীরা হা করে শোনে। একজন শিক্ষককে হতে হবে দক্ষতার ভিত্তিতে ক্যারিশমাটিক ফিগার। না পারলে তাকে অন্য সুইটেবল পেশা খুঁজে নেওয়া উচিত। তানাহলে, তিনি হাজারো ছাত্র-ছাত্রীর ক্ষতির কারণ হয়ে যাবেন। জাতীয় স্বার্থে পেশাগত পরিচয় বদলানো মহত্বের লক্ষণ।
অনলাইন ক্লাসের ব্যাপারে বেশ সরব আলোচনা শুরু হয়েছে। আগে সব কিছু নির্দিষ্ট কক্ষে সীমাবদ্ধ ছিল। এখন থেকে সীমাবদ্ধতার শিথিলায়ন শুরু হবে। আগে ছাত্র-ছাত্রীরা মূল্যায়ন করতো, একজন শিক্ষককের দক্ষতা। এখন অভিভাবকগণও যুক্ত হয়ে যাবেন অনায়াসে। তবে, বিষয়টাকে অনলাইন শিক্ষা কার্যক্রম আকারে শুরু করা দরকার। ক্লাসের বিষয়টা আংশিক হয়ে যায়। সার্বিক শিক্ষা কর্মকাণ্ড অনলাইনেই শুরু করতে হবে।