সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সভ্যতা পরিমাপের মাপকাঠি


সভ্যতা পরিমাপের প্যারামিটার হচ্ছে ব্যক্তির সুকর্মের সমষ্টি! এটা আচার-ব্যবহার, আচরণের বিনিময়, অর্থনৈতিক লেনদেন, সামাজিক মেলামেশায় পরিমিতিবোধ ইত্যাদি স্কেলে বিভক্ত। মানুষ এসব বুঝতে শিখেছে; এমনকি ইমোশোনাল ইন্টেলিজেন্সও খুব দ্রুত মানুষ করায়াত্ব করছে! একজন মানুষ কতটুকু সভ্য তা নির্ভর করে তার প্যারামিটারের পারদ কতটুকু উপরে আছে তার উপর! অনেকের কাছে বিষয়টা নগণ্য মনে হতে পারে; কিন্তু, দিনশেষে আপনার সৎকর্মের মাধ্যমে বিচার করবেন সৃষ্টিকর্তা। এমনকি মানুষও ভালমন্দের বিচার করে এগুলো দিয়ে। সুতরাং, নিজের প্রতি আরো বেশি মনোযোগী হওয়া উচিত আমাদের। তাছাড়া, আচার-ব্যবহার, আচরণের বিনিময়, অর্থনৈতিক লেনদেন, সামাজিক মেলামেশায় পরিমিতিবোধের ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়া দরকার।