৮৭৪. ধার্মিকতা চিরন্তন সত্য! অতি ধার্মিকতা চিরন্তন মিথ্যা!
৮৭৫. ভুলকে ফুল ভেবে আঁকড়ে পড়ে থাকলে সেটা হবে মহাভুল। ভুল থেকে বাঁচার একমাত্র উপায়, শোধরানোর চেষ্টা করা।
৮৭৬. একজন কবি প্রথমত নিজের জন্য লেখে। প্রকাশ করার পর সেটা সবার হয়ে যায়!
৮৭৭. যা নড়ে, তা গড়ে! গতিশীলতায় বাড়ে!
৮৭৮. প্রেম নহ এ জীবন!
রংহীন জীবন হরণ!
আসবে সে কখন!
ডাকছে মৃত্যু; মরণ!
৮৭৯. If you expect to exist on the planet as prosperous people, you must have to respect your superiors.
৮৮০. সামাজিক মাধ্যমে এসে অতীব সুন্দর বাণী দেয়া লোকটা হয়তোবা নিজেই মানে না তার দেয়া বাণী! সবই ভালো সাজার ছল্!
৮৮১. সারাজীবন সিস্টেমের দোষ দিয়ে গেলাম শুধু! কিন্তু, নিজের সিস্টেমটা কখনোই বদলাই না!
৮৮২. দরকারী হচ্ছে, করোনায় করণীয় নির্ধারণ। কিন্তু, ফেসবুকবাসী সেটা ভুলে পড়ে আছে রিজেন্ট-সাহেদ আর সাবরিনা নিয়ে! এই বাঙালি সেই বাঙালি, নিজেই জানে না সে কি চাই!
৮৮৩. প্রাণের মানুষ, ঘর ও বাহিরে।।
আপন হলে সে খুব অচিরে।।
৮৮৪. আসলে কোন মানুষটাই ভালো নেই! এটা খারাপ থাকা নয়! জীবন-যুদ্ধে লিপ্ত প্রতিটা মানুষ! ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া এযুদ্ধে জয়ী হওয়া অসম্ভব। ভয় নয়, জয় হবে!