সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আসুন একটু স্বার্থপর হই


আপনি হয়তোবা ভাবছেন, খুবই শোচনীয় অবস্থায় জীবন অতিবাহিত করছেন। কিন্তু, একটু খেয়াল করে দেখলে, এমন অনেক মানুষ রয়েছে, যারা আপনার চেয়েও কঠিনতর বাজে অবস্থায় পড়ে আছে। তারা হয়তোবা আপনার অবস্থানটাকে ধরার চেষ্টায় মূল্যবান সময়গুলো ব্যয় করছে। যা আছে, তাই নিয়ে সৃষ্টিকর্তাকে স্বরণ করুন। অযথা ভয় পাবেন না! সন্তুষ্টচিত্তে এগিয়ে চলুন!

উন্নয়ন ভাবনাটাই আসল। কারণ, আপনি জিতে গেলে সবাই জিতে যায়, আর হেরে গেলে শুধু আপনিই হেরে যাবেন। অর্থশালী বন্ধুগুলোই বরঞ্চ আপনার সঙ্গ এড়িয়ে যাবে নানান অজুহাতে। সেজন্য আপনাকে স্বার্থপর হতে হবে, এজন্য যেন কেউ আপনার ক্ষতি করতে না পারে। কারণ, হেনস্থা করার লোকই ঢের বেশি জগতে।

বিশ্বাস দিয়ে মানুষকে মাপা যায় না। ওটা সৃষ্টিকর্তার জন্য একান্ত ব্যাপার। মানুষকে মাপুন আস্থার পারদে। সৃষ্টিকর্তা আপনার কর্মফল দিতে কসুর করবেন না। কিন্তু, মানুষ হরহামেশা আপনার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে; বিশ্বাসঘাতকতা করবে; সুযোগে ঠকাবে।