সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নহ হতাশঃ খুঁজে নে


আপনাকে না খুঁজে বে!
তুই কেন্ হতাশ রে!
চল্ তোর সত্তা দে!
সময়কে তালাশ কর্ হে!

যে শৃঙ্খল আটকে দেয়!
তা বসন করিস নে!
শৃঙ্খল সব ভেঙে ফেল্!
শৃঙ্খল আয়ুধ করে নে!

চরিত্র যখন পবিত্র হে!
কেন এমন দুৰ্দশা রে!
পাপিষ্ঠের স্বত্ব নাহি যে!
তোকে নিরীক্ষণের সে কে!

আপনাকে না খুঁজে বে!
তুই কেন্ হতাশ রে!
চল্ তোর সত্তা দে!
সময়কে তালাশ কর্ হে!

জ্বালিয়ে ভস্ম করে দে!
চারপাশে জুলুমের জাল।
তুই অনুরাগের পাত্র নহে!
তবে তুই ক্রোধের মশাল।

ভাবনার উত্তরীয় উড়িয়ে দে!
গগন কেঁপে কেঁপে উঠবে।
যদি উত্তরীয় যায় পড়ে!
তবে এক ভূকম্পন হবে!

আপনাকে না খুঁজে বে!
তুই কেন্ হতাশ রে!
চল্ তোর সত্তা দে!
সময়কে তালাশ কর্ হে!