সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উদ্দীপন


পড়ে যাবি!
উঠে দাড়া!
ফেলে দেবে!
উঠে খাড়া!
ধাক্কা দেবে!
যাবি পাড়া!
আবারো তুই,
উঠে দাড়া!
জীবন খুঁটি,
ধরে খাড়া!
হ'বি'নে তুই,
চিত্ত হারা!
দেয় যারা,
ব্যাথা-তাড়া,
ভোঁ-দৌড় দে,
আবার ঠাড়া!
বিপদে সবে,
ছেড়ে যাবে,
হ'বি প্রেমজরা!
দে আহুতি,
নহ ছন্নছাড়া!
জীবন থোড়া,
দেয় না তারা,
ডাকে সাড়া!
চাটুকার দেয়,
কথার বাড়া!
কর্ম দ্বারা,
বাঁচা তোরা,
রুধির ধারা!
তবু হোস'নে,
তুই কর্মবাজা!
জীবন বেয়াড়া,
বুদ্ধি বাড়া!
মূর্খতায় দে,
লম্বা ঝাড়া!
পুষ্টির অভাব,
রোদে দাড়া!
ইষ্টচিন্তা দে,
সমাজ নাড়া!
বানায় দে,
মস্ত সুআড়া!
রাখবে মনে,
জননী ধরা!