সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এক পলক দেখে জাজ করা বোকামী


একজন মানুষকে দেখা মাত্র বিচার করে ফেলা বোকামী। এতে করে ঐ ব্যক্তির সাথে আপনার স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয় জড়িত থাকলে তা উদ্ধার করা আপনার পক্ষে বেসম্ভব হয়ে যেতে পারে। কারণ, ব্যক্তিটি কেমন সে ব্যাপারে নিশ্চিত হওয়ার মানদণ্ড হচ্ছে ব্যক্তির ভবিষ্যৎ ভাবনা, অতীত-বর্তমানের কর্মকাণ্ড ও তার আচরণের সমষ্টি। যা কখনোই এক দৃষ্টিতে দেখে বোঝা সম্ভব না। ব্যক্তি কেমন, সে ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যক্তির সাথে জড়িত হওয়া বোকামীর পরিচয় বহন করে। আমাদের একটা কমন মানসিকতা হচ্ছে দেখা মাত্র মানুষ সম্পর্কে না জেনে-বুঝে বিচার করে মন্তব্য করা। যা আপনার ব্যক্তিগত ব্রান্ডিংয়ে অবনতি সৃষ্টি করে। বিষয়টা তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন; এটাও কমন মানসিকতার পরিচয়। তবে, সমঝদার লোক মাত্র কথাগুলো বুঝবেন।