সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গণতন্ত্রের সৌন্দর্য


গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে, ধর্ম, বর্ণ, বিশ্বাসী, অবিশ্বাসী, দলমত নির্বিশেষে সবাই একে-অন্যের প্রতি সহনশীলতা ও সহিষ্ণুতা প্রদর্শন পূর্বক একত্রে বসবাস করা। কেউ যখন বলে গণতান্ত্রিক দেশে উমুকের বা তমুকের বাস করার অধিকার নেই; তখন বিষয়টা নিতান্তই হাস্যকর ঘটনা ছাড়া কিছু না। দ্বিমত সহ্য করতে পারে না অসভ্যের দল। অসভ্যের দল যেখানেই যাবে, কোন না কোন ঝামেলা হবেই হবে!

অনেকে প্রশ্ন করে, গণতন্ত্রের মানদণ্ড কি? এ প্রশ্নের অনেক ব্যাখ্যা আছে। তবে, আমি মনে করি মানুষের জন্য সবচেয়ে বড় গণতন্ত্র হলো মৌলিক অধিকারগুলো প্রাপ্তির নিশ্চয়তা ও ব্যক্তি জীবনের সার্বিক মানোন্নয়ন।

সরকার একটি সংগঠন। যাদের দায়িত্ব হচ্ছে, এগুলোর বাস্তবায়ন করা। সরকার অনেক ধরনের হয়। নির্বাচিত বা অনির্বাচিত। তবে, দেখতে হবে, কারা এগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পারে। এখানে দক্ষতার একটি বিষয় জড়িত। দেখা যায় অনেক সময় নির্বাচিত সরকার ব্যর্থতার পরিচয় দেয়। কিন্তু, রাজতন্ত্র অনেক সময় দক্ষতার সহিত জন আকাঙ্খা বাস্তবায়নে ঢের দক্ষতার পরিচয় দেয়। তবে, এটা ঠিক যে নির্বাচিত সরকার ব্যর্থ হলে পরিবর্তনের সুযোগ থাকে। কিন্তু, রাজতান্ত্রিক সরকারে সে সুযোগ সীমিত। বেশির ভাগই আন্দোলন করে নামাতে দেখি।