সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ছোটলেখা (৮৬৩-৮৭৩)


৮৬৩. এ সমাজের পুরুষ মাত্রই মানসিকভাবে ধর্ষক।
৮৬৪. ঘটনা বলতে, কিছু তার রটনা আর কিছু তার বাস্তবতা।
৮৬৫. স্বপ্ন মাত্রই মরনশীল!
৮৬৬. কবিতা সভ্যতার প্রথম সুত্র।
৮৬৭. রাজনীতির জোয়ারে ভেসে যাওয়া মানুষগুলো খড়কুটো যা পায় তা আকড়ে থাকার চেষ্টা করে! এদের কথাগুলো এলোমেলো বানভাসি ধরণের হয়।
৮৬৮. একজন শিক্ষক সারা জীবনের শিক্ষক। তবে, সব শিক্ষক সবার জন্য জীবনের শিক্ষক নয়। কোন কোন শিক্ষক কারো কারো জন্য জীবনের শিক্ষক। ভিন্ন ভিন্ন শিক্ষক ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর জীবনের শিক্ষক হয়ে ওঠেন। তবে, কতিপয় শিক্ষক এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেন।
৮৬৯. ব্যক্তি সম্পর্কে অন্যের একটা পর্যবেক্ষণ থাকে। ভুল বা সঠিক যেকোনটিই হতে পারে। এটা স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু, অনেককে দেখি এটা নিয়ে অযথা ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয় এমন ধরনের আচার-ব্যবহার বিনিময় করতে। এটা অসভ্যতা বৈ কিছু নয়।
৮৭০. করোনা আস্তিক না নাস্তিক? তার ধর্মই বা কি? সে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান নাকি মুসলমান? আমি তো বুঝলাম মানুষের মত তারা হাজারো ধর্মে বা ধর্মের ধর্মে বিভক্ত নয়। তার ধর্ম একটাই মানুষের মত বুদ্ধিমান প্রাণীকে সর্বোচ্চ শক্তি দিয়ে নিঃশেষের চেষ্টা করা।
৮৭১. প্রকৃতির স্বাভাবিক নিয়মে বাঙালির ভাবনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, 'নেতিবাচকতা'। ভালো বিষয়গুলোও স্বাভাবিক নিয়মানুযায়ী তাদের চোখ এড়িয়ে যায়। চিন্তার সুস্থতা বলে এদের কিছু নেই।
৮৭২. দ্বিমত গ্রহণযোগ্য, দ্বিচারিতা পরিত্যাজ্য।
৮৭৩. অভ্যাসগত কারণে মানুষ নতুনত্বকে গ্রহণ করতে পারে না! যদিও স্থির অভ্যাস ক্ষতিকর; তবুও, মানুষ প্রগতিশীল ভাবনাকে অগ্রাহ্য করতে চায়!
নতুন ব্লগের ঠিকানা রাখাল