প্রেম করা যায় না; আবার,
প্রেম জোর করে হয় না!
প্রেম অনুভরের ব্যাপার!
নেই কোন আকার-স্বকার!
প্রেম আসে, হয়ে যায়!
কখনো একপাক্ষিক হয়;
আকালে দ্বিপাক্ষিক রয়!
বহুপক্ষীয় কাম-কামনায়!
ত্রিপক্ষীয় ঘাতে চলে লড়াই!
সত্য প্রেম প্রকাশযোগ্য নহে!
প্রকাশে আছে পৈশাচিকতা!
প্রেম যে বিকল ঘটে তাতে!
প্রেমের প্রকৃতি নিহিত তনুমনে!
বৈধতা তব মর্মে, কর্মে, ধর্মে!
প্রেম সম্ভোগ মানায় না বর্মে!
পরিজন যন্ত্রণায় বাঁধ সাধে।
দিনান্তে প্রেম হরণ নিয়ন্ত্রণে।
সত্য-প্রেম চিরন্তন মহা-সত্য!
নিয়ন্ত্রণে বাঁধো কেন অগত্য!