প্রয়োজনে আরো বেশি সমালোচনা তারা আহ্বান করে; ভুলগুলো শুধরে নেয়ার জন্য। তবে সমস্যা হচ্ছে, আমরা বুঝতে পারি না কোনটা সমালোচনা আর কোনটা ফালতু কথা। এ বোধটুকু আগে তৈরি করে নেয়া দরকার। ফালতু কথার কোন গ্রহণযোগ্যতা নাই। কিন্তু, সমালোচনা সাদরে গ্রহণ করতে হয়।
আমার ব্যাপারে কারো কোন সমালোচনা, এমনকি ফালতু কথা বলার ইচ্ছা থাকলে বলে ফেলুন নিঃসঙ্কোচে। আমি এগুলো সাদরে গ্রহণ করি; দরকারীগুলো গ্রহণ করি, অপ্রয়োজনীয় বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার ফুরসত মেলে না। কারণ, এগুলোর দ্বারা আমি আমার করণীয় নির্ধারণ করি। তবে, জনসমাগম স্থলে না করে, সরাসরি আমাকে বললে সেটাই আমার জন্য কার্যকর হবে।