সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অতি দর্পে হত লংকা


অতি কথন, তা ভালো নয়;
ফালতু বাঁচালের কাজ রয়।
অতি সুবচন, তাও ভালো নয়;
তা অতি চালাকের দড়ি গলায়;
কালেভদ্রে সুবচনে নির্বাসন হয়।

অতি ধার্মিকতা, মোটেও ভালো নয়;
তা লোক দেখানো সাজ-কাজ ভাই!
কখনো সেটা ভণ্ডামী বঁটে, রটে যাই।

অতি হাসি, তার মাঝে লুকিয়ে থাকে
জড়যুক্ত বা মুক্ত হাজারো দুঃখ-কথা।
অতি কান্না, তার মাঝে লুকিয়ে থাকে
ছ্যাঁচড়ামি, জোচ্চুরি বা সামান্য ব্যাথা।

কারণ, অল্প শোকে কাতর,
আর অধিক শোকে পাথর।
ছ্যাঁচড়, জোচ্চুরি হয় নিথর।
তব হতে না পারলে যথার্থ,
মূল্যায়ন আসে না যথাযথ ;
মানুষ বোঝে, কোনটা আসল
আর কোনটাই বা সে নকল।
হোক আগে অথবা পরে
নতুবা কোন এককালে।