কেন লকডাউন করে না সরকার? সরকার সকলকে বাড়িতে থাকতে বললো। কি হলো সবাই সেই আগের মত বের হতে থাকলো। কেউ কেউ বললো কঠোর পদক্ষেপের কথা। নিলো কঠোর পদক্ষেপ। এরপর সবাই বলা শুরু করলো মানবিকতার কথা। সরকার বরাদ্দের ঘোষণা দিল। এর পর সবাই বলছে, গরীব মানুষ পাবে না তা। গরীব মানুষ সেগুলো পেলেও তারা কিছু একটা বের করবে। এ জনতার কপালে কিম জং উনের মত কিউট একটা লোক দরকার!
ইরান, ইটালি, স্পেনে লাশের মিছিল। সেখানে সৎকারের লোক পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তারা সময় থাকতে কঠোর হতে পারিনি। জানি না আমাদের কপালে কি আছে। আবালের দল ফেসবুকেই শুধু সচেতনতা আর মানবিকতা ফুটায়। এ ভার্চুয়াল সচেতনতা একদিন হিতে-বিপরীত ডেকে আনবে।
এখানে বিষয়টা এরকম, 'তুমি বদলে যাও, আমি যা-তা। সরকারের দায়িত্ব সব, আমার কিছুই না।'