সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

করোনা-১৯ নিয়ে মন্তব্য


হে মানব, করোনা প্রতিরোধের একমাত্র উপায় সংস্পর্শ এড়িয়ে চলা। তার জন্য একঘরে থাকা। করোনার যে সকল উপসর্গ রয়েছে তা দেখা দিলে চিকিৎসকের শরনাপন্ন হওয়া। চিকিৎসকের পরামর্শানুযায়ী পরবর্তী পদক্ষেপে যাওয়া। এর বিকল্প একক কোন কিছু করোনার ক্ষেত্রে কার্যকরী হতে পারে, তা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। হলে নিঃসন্দেহে মানবজাতির জন্য কঠিন পরিস্থিতির মোকাবেলায় উল্লেখযোগ্য এক মাইলফলক হবে।
ইরান, ইটালি তাদের ধর্মীয় ও সামাজিক গোড়ামীর কারণে মহামারির কবলে পড়েছে। আমাদের এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেয়া দরকার। না হলে তাদের চেয়েও করুন পরিনতির অপেক্ষায় দিন যাপন করতে হবে। প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখলাম, দেশের শতকরা ২৫ ভাগ লোক হাত ধোয়ায় অভ্যস্ত না। পরিস্থিতির ভয়াবহতা একটু ভেবে দেখুন। কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরিসংখ্যানের বাইরে গিয়ে মৃত্যুহার গণনা না করতে চাইলে এখনই কঠোর হতে হবে। কে কি বললো দেখতে গেলে সমগ্র জ্ঞাতি-গোষ্ঠীর লোকজনকে মহামারির মুখে ঠেলে দেয়া হবে। তাই আসুন বাঁচার জন্য, বাঁচানোর জন্য কঠোর হই। আশপাশের লোকজনকে ঘরের বাইরে যেতে না দিই। গেলে কান ধরে ওঠবস করাই।