করোনার যন্ত্রনা নিথর।
যায় বেলা মোর মন্থর।
হারানোর বেদনা বিথার।
সময়টা মোদের ঈথার।
মিলছে না সময় কথার।
যাচ্ছে সময় কেটে ব্যথার।
অনুন্নত তব মম অবস্থার।
অবসর তো কাব্য গাঁথার।
নিবিড় চর্চায় শানপাথার।
গড়ছি নব-চিন্তা মাথার।
নিষ্কামে নিষ্কর্ম প্যান্থার।
আছি এখনো অকৃতদার।
মানুষ সময়ের অংশীদার।
থেমেছে সর্ব-কর্ম অগ্রসর।
যৌবন পুড়ে হচ্ছে অঙ্গার।
নেই তো ফেরার অঙ্গীকার।
চলে সবে হীন অজ্ঞাতসার।
কাল বড় বিশ্রী অদ্যকার।
করোনার নেই কোন করুণা।
হ পরিচ্ছন্ন-সচেতনে নিপুণা।