৭৭১. কুযুক্তি বিফল=ক্ষতিকর অযুক্তি।
৭৭২. আমরা নারীকে নিয়ে ইতিবাচক, সুন্দর কবিতা লিখলে দোষ। আর ওনারা আম-জনতার সামনে নারীর অঙ্গ-সৌষ্ঠব নিয়ে কুরুচিপূর্ণ অসভ্য উপস্থাপনার অবতারনা করেন হরহামেশা; নারীকে অপমান, অপদস্ত করেন; নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ করার ঔদ্ধত্য প্রকাশ করেন, সেটা জায়েজ। আস্তাগফিরুল্লাহ! নারীর ব্যাপারে, মানুষ এতটা জাহেল হতে পারে আগে জানতাম না!
৭৭৩. মানুষ যতই পরিচ্ছন্ন ভাবনা ভাবে, ততই সে জ্ঞানী হতে থাকে। আর মানুষ যত জ্ঞানী হয় ততই সে নিঃশব্দে কাজ করে যায়। জ্ঞানী মানুষের কাজে উচ্চ-বাচ্য থাকে না। মূর্খস্ত বিদ্যাধারীরা হুদাই লাফালাফি, ফালাফালি করে।
৭৭৪. নির্বোধরা যেটুকু করে, সেটুকু শুধু সমাজের ভয়ে। পাছে, সমাজ কি বলে! এ ভয়ে! বোধসম্পন্নরা নৈতিকবোধ ও দায়বদ্ধতার যায়গা থেকে বিভিন্ন দায়-দায়িত্ব পালন করে।
৭৭৫. মিলেমিশে থাকার অর্থ এই নয় যে কারো ব্যক্তিগত জীবন ও স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে। এটা আইনত তো অপরাধ; উপরন্ত, জুলুমের শামিল।
৭৭৬. সবাই সব সময় ভালো না; আবার সব সময় খারাপ না। কেউ কখনো ভালো; বা কখনো খারাপ হয়! ভাল-মন্দ মিলিয়েই মানুষ।
৭৭৭. দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের জয় এটাই প্রমাণ করে যে ধর্মের ধজা, বিদ্বেষ, বিভক্তি ও মানুষের স্বাধীনতা হরণ, সব কিছুর উর্ধ্বে মানুষ চায় জীবনযাত্রার মানোন্নয়ন।
৭৭৮. ভালোকে ভালো; আর খারাপকে খারাপকে খারাপ বলার সৎসাহস যদি না থাকে; নিঃসন্দেহে সে কাপুরুষ অথবা ভণ্ড!
৭৭৯. যা করবেন; সেটা নতুন কিছু। তবে, সেটা অবশ্যই ইতিবাচক হতে হবে।
৭৮০. আমি ভালোবাসার শিক্ষক নই! আমি কবি! ভালোবাসার কাঙাল! আমি শয়নে-স্বপনে কবিতার ভূবনে বিচরণ করি! কবির প্রেম উন্মুক্ত-অধরা! যে ধরতে পারে সে মহৎই বঁটে!
৭৮১. Oral communication is more effective, than virtual communication.
৭৮২. ধর্মীয় রাজনীতির কূৎসিত চেহারা ফুটে উঠবেই। মুরব্বিরা বলতো, পঁচা খানায় ঘোলা দিলে গন্ধ ছাড়া কিছুই বের হয় না। যুগের ইতিহাস ঘাটলে বুঝতে সমস্যা হবে না।
৭৮৩. সমতার চিন্তা ছাড়া অধিকারবোধ অর্থহীন।
৭৮৪. অন্যের মতকে সম্মান না করলে, নিজের মতের সম্মান পাবেন না। আমরা মানুষ, যতই দয়া-দাক্ষিণ্যের কথা বলি না কেন; দিনশেষে সর্বকর্মে আমরা বিনিময় করি। সুতরাং, সম্মানও বিনিময়ের উপাদান। না দিলে, পাবেন না।
৭৮৫. বাঙালি যা পায়, তার ব্যবহারের চেয়ে অপব্যবহারটাই বেশি করে। মনে হয়, ব্যবহারিক জ্ঞানটা কম। হাতড়িয়ে মাছ ধরার মত, হাতড়াতে হাতড়াতে দু'একটা পায়। বাকিটা অযথা সময়ের অপচয় এবং ক্ষতি। দু'একটাতে মহা খুশি। ক্ষতি অধরা।