সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রন্ধন একটি শিল্প


রন্ধন একটি শিল্প!
জানি কিছু তা অল্প!
চর্চা করি তা স্বল্প!
রেঁধেছি আলু-মৎস!
দারুন স্বাদ, হে বৎস!
সব নয় সবার বোধগম্য!
কিছু শিল্প শুধুই
নিজের জন্যে!
কিছু তার জাগতিক
হিসাব-নিকাশের উর্ধ্বে!
তজ্জন্য লিপ্ত হয়ে
লাভ নাই মৌখিক যুদ্ধে!
আসুন ভালো হয়ে যায়!
ইতিবাচক শিল্পের চর্চায়!
জীবন করি আলোকময়!