সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নারী তুমি কি বা কার?


নারী তুমি কার?
অন্যের নাকি তুমি তোমার?
বস্তু নাকি মানুষ?
নাকি যন্ত্র?
আসলে তুমি কি বা কার?
নাকি অধীনতার ঘেরাটোপে
নামকাওয়াস্তে মানুষ?
স্বচক্ষে যা দেখি,
ব্যবহার্য বস্তু করে তুলেছে
সবাই তোমাকে!
নারী তুমি শুধরাও,
প্রতিবাদ করো,
লড়াই করো,
সাথে ঘটমান
অসভ্যতার বিরুদ্ধে!
তুমিও মানুষ
এ মহাসত্য
প্রতিষ্ঠা করো!
তুমি মানুষ!
তুমি মা!
বোন-কন্যা-জায়া!
এক নারী, কত রূপ কর্মে
তোমায় দেখি।
তবুও মানবজাতি কৃতঘ্ন
তোমার প্রতি।