সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ঠগ বাছতে গাঁ উজার


নেতারা দূর্নীতি করে,
উন্নয়ন করে না।
সুতরাং, তারা খারাপ।
আমলাগণ জনগণের মাল লুটে,
জনতার খেয়ে তাদেরই ভয় দেখায়।
সুতরাং, তারা খারাপ।
ব্যবসায়ীরা সিণ্ডিকেট করে,
মুনাফাখোর, মুনাফালোভী।
সুতরাং, তারা খারাপ।
জনগণ প্রতিবাদ করে না,
নির্বোধের মত চেয়ে দেখে।
সুতরাং, তারাও খারাপ।
এভাবে বিচার করতে থাকলে,
ভালো পাওয়াটাই মুশকিল হয়ে যাবে।
বিষয়টা দাড়ালো,
'ঠগ বাছতে গাঁ উজাড়।'