অব্যক্ত বেদনায়, ভুগি যন্ত্রনায়!
তুমিহীন জীবন কাটে কাতরতায়!
জানি, ভুলে গেছো, হয়তোবা!
যদি কখনো এট্টুও মনে পড়ে!
মোরে খুঁজে নিয়ো কবিতায়!
জীবন হারিয়ে খুঁজি ছবিটায়,
তব-মম প্রেম অনন্ত সীমানায়!
বেঁচে থাকবে চিরায়ত যন্ত্রনায়!
জীবনের বাস্তবতায়, সব হারায়!
খুঁজে না পায়, কায়ার মায়ায়!
হারালে তুমি রূপ-রসের শঠতায়!
হারিয়ে আঘাত দিলে মর্ম পীড়ায়!
জীবৎকাল কাটবে তুমিময় যন্ত্রনায়!
বুঝি, মনের আজব এক ক্রিয়ায়!
তুমি তো জেঁকেছো মোর এ হিয়ায়!
তাই তুমিময় আমি হলাম এ ধরায়!