আমার মতে, সম্পর্ক দু'ধরনের। এক. আত্মিক। দুই. আর্থিক। প্রথমটির ক্ষেত্রে কৌশলী হতে হয়। দ্বিতীয়টির ক্ষেত্রে টেকনিক্যাল প্রক্রিয়াগুলো যথাযথ ভাবে অনুসরণ করতে হয়। তবে, দুটোর সমন্বয় করাটা বেশ কঠিন। আত্মিক সম্পর্কে আছে ক্যাঁচাল, আর আর্থিক সম্পর্কে আছে ভোগান্তি। দুটো মিশে গেলে জীবন প্রায়ই ওষ্ঠাগত হওয়ার উপক্রম হতে পারে। ভেঙে যেতে পারে দুটোরই ভিত্তি। তাই সমন্বয়ের চেষ্টা না করাটাই উত্তম। প্রথমটিতে অনেক কম্প্রোমাইজ করে চলতে হয়; ছাড় দিতে হয়। দ্বিতীয়টিতে বোঝাপড়া ও ন্যায্যতাই মূলধন; এখানে কম্প্রোমাইজ চলে না। সর্বোপরি, সামার্থ্য থাকলে অপরকে সহযোগিতা করুন; নিজের প্রয়োজনে।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।