সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আত্মসম্মানের দাম হাঁকাতে শিখুন; অন্যের দয়ায় বাঁচতে নয়


স্বাধীনতার স্বাদ ভোগ করতে চাইলে, প্রথমে দরকার আপনার অর্থনৈতিক স্বনির্ভরতা। সে নারী হোক বা পুরুষ। যতই আমরা সমতার কথা বলি না কেন; কোন কাজে দিবে না। প্রতিটা মানুষের সর্বাগ্রে দরকার অর্থনৈতিক স্বনির্ভরতা। তানাহলে, অধিকার নিয়ে হাজারবার লাফালাফি করেও কোন লাভ হবে না। বিশেষ করে যে নারী বা পুরুষের অর্থনৈতিক স্বনির্ভরতা নেই, সে আত্মসম্মানের দাম হাঁকাতে পারে না। প্রতি পদে হেনস্থার শিকার হলেও প্রতিবাদ বা প্রতিরোধের শক্তি যোগাতে পারে না। তাই, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করে নিজের আত্মসম্মানের দাম নেওয়ার সক্ষমতা তৈরির জন্য সচেতন হওয়ার আহ্বান রইলো। জীবন তো একটাই, অর্থনৈতিক স্বনির্ভরতার মাধ্যমে আত্মসম্মানের সহিত মৃত্যুবরণ করাটাই শ্রেয় নয় কি!