ছোট আত্মা; ছোট প্রাণ,
গড়তে অপটু কিছু মহিয়ান।
সারাজীবন হয় সে শোষিত,
মরে নিজ দোষে, খাটে দাসত্ব।
একথা নয় তো মোটেই অসত্য,
আপাদমস্তক, কষ্ট করে অকথ্য।
বচনে যত্রতত্র, বলদ নামক যন্ত্র।
দিনান্তে বোঝায়, মুখই তার অস্ত্র।
ভাই সকল, বলদ সে তো বলদই,
গুতালে বা না গুতালেও বলদই।
তাদের থাকে না হিতাহিত জ্ঞান,
ধ্বংস করে অন্যের মান-সম্মান।
বলদের কথায় থাকে না যুক্তি,
হায় হায়! বলদ কু-বিশ্বাসে বাঁচে,
অদ্ভূতভাবে খোজে তাতেই মুক্তি।
বিশ্বাস-খড়গে কাটে পরের পা-হাত।
হাবে-ভাবে খুঁজে ফেরে, অভাবী লাট।
ঘরে শুয়ে থাকে, একখান ভাঙা খাট।
নিজেরে নিজে ভাবে সে বড়ই স্মার্ট।
জানে না, সে কত বড় বোকা-কাঠ।