অন্তর্জালে বিভ্রাট বন্ধুর।
তাই প্রেম হয়েছিল দ্বন্দ্ব-মধুর।
বাকি কথকতার পাঠ কিছুর।
যুগপৎ প্রসিদ্ধি হবে যবে,
তত চাহনিতে ঝরবে অশ্রু;
সিক্ত হবে তব অক্ষি।
স্বল্প কড়ির লাগি, অন্যের হ'লি।
যবে কড়ি বাঁধবে মোর,
ভ্রান্তির মাশুলে খেদবি।
হতে পারতি অর্ধেক।
হয়ে যাবি সাক্ষী-গোপাল।
থাকবে না কিছুই বাকি।
তোর তো এমনই হবে।
দিয়েছিলি যে ফাঁকি।
বোঝ্ আর কর কান্নাকাটি।
নিজের ফাঁকেই ফাঁকি।
লাভ হবে না দিয়ে ফাঁকি।
নিজের ঝাঁকায় খাবি ঝাঁকি।
দেখিস, বললাম এই আমি;
একদা জগৎ বদলে দেবো।
জানে মোর অন্তর্যামী।
হয়তোবা, সময়ের স্বল্প বাকি।