তুমি তো আমার পরমাত্মীয়!
এজন্য বারবার জিজ্ঞাসিতে
ইচ্ছা করে, কেমন আছো তুমি?
উত্তরটা জানা যদিও!
নিশ্চয়ই ভালো আছো!
জগতের রূপ দেখে,
তোমার কথা ভুলে গেছি!
এ জগৎ বড়ই অদ্ভূত!
জগতের নিষ্ঠুরতা স্বকরুণ!
নিষ্ঠুরতার মুখোমুখি বহুবার!
তবুও, ভালো থাকি আমি!
বা, থাকার চেষ্টা করি নিরন্তর!
কর্মবীর মানুষগুলোকে দেখি,
অনুপ্রেরণা পায়, নিজেকে হারায়!
হারিয়ে খুজে ফিরি পৌনঃপুনিকতায়!
কখনো খুজে পায় বা না পায়!
ব্রহ্মাণ্ডে যদিও হারানোর কিছু নাই!
যা হারানোর, জন্মেই হারিয়েছি!
কলঙ্কিত হয়ে গেছে, মানব জনম!
যার কলে, সেই পড়ে, নিজের ভুলে।
স্ব-ভণ্ডামিতে, নিজ অজ্ঞাতে।