সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মত প্রকাশের মানে


মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে আপনি যা ইচ্ছা বলবেন। আবার, মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে শুধু আপনার সে অধিকার রয়েছে। আপনার যেমন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, অন্যের একই অধিকার আছে। এটা এক-প্রকার সংরক্ষিত অধিকার। আপনার কথা আপনি বলবেন। এটাতে কোন বাধা নেই। তবে, শর্ত আছে। সেটা হতে হবে যৌক্তিক, মার্জিত, রুচিসম্মত, শিষ্টাচারবোধ সম্পন্ন; যেন কাউকে যৌক্তিক আঘাত না করে। কথা তো পাগলেও বলে। আবার, খুনি, ধর্ষক, সন্ত্রাসী, বদমায়েশ-খচ্চরেও বলে। তারা তাদের স্বপক্ষে বিশ্বাসযোগ্য উপায়ে যুক্তিও উপস্থাপন করে। এটা কিন্তু যুক্তি হয় না; এটা কুযুক্তি/ কুতর্ক ছাড়া কিছু নয়। একজন সভ্য মানুষের কথা কখনো তাদের মত হয় না। সভ্য মানুষ, নিজের অধিকারের ব্যাপারে যতটা সচেতন, তার চেয়ে বেশি সচেতন থাকেন অন্যের অধিকারের ব্যাপারে। সভ্য মানুষ শিষ্টাচারবোধ সম্পন্ন ও সুশৃংখল।