করোনা ভাইরাস নিয়ে যতটা না মানুষ সচেতন হচ্ছে, তারচেয়ে বেশি আতঙ্কিত হচ্ছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে অস্বাস্থ্যকর বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ারিংয়ের কারণে এটা বেশি হচ্ছে। এখনো পর্যন্ত অধিকাংশ মানুষ সামাজিক মাধ্যমের তথ্য যাছাই-বাছাই না করে গ্রহণ করতে অভ্যস্ত। মূলধারার সংবাদ মাধ্যমগুলোর প্রতি তাদের আগ্রহ গড়ে ওঠেনি। বাঙালি হিসেবে আমাদের সমস্যাটা এখানেই। আমরা বিষয়ের গুরুত্ব ছেড়ে, আজেবাজে মন্তব্য শুরু করি; দ্রুতই অকেজো কথা-কর্মে ঝুঁকে পড়ি। বদ-অভ্যাস! আরো একটা সমস্যা হচ্ছে, যে যার মত ব্যাখ্যা করা শুরু করে দিছে। এই সুযোগে সরকার বিরোধীরা ফায়দা হাসিলেরও চেষ্টা করছে। ঠিকাছে, সরকারের সঙ্গে আপনি একমত না। তাই বলে, দেশের মানুষের কঠিন বিপদের সময়ও কি সরকারকে সহযোগিতা না করে বিরোধীতা করা ঠিক? আমরা ফালতু সমালোচনায় যতটা না পারদর্শী তার চেয়ে অনেক কম পারদর্শী সচেতন হওয়ায়; সচেতন করতে। সমালোচনা করার আগে দেশ ও দশের সক্ষমতার যায়গাটা অবশ্যই বিবেচনা করবেন। দেশের মানুষের ক্রান্তিলগ্নে আসুন দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে কাজ করি; আতঙ্কিত না হয়ে সচেতন হই, সচেতন করি।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।