আসুন প্রেম করি,
প্রেম করেই মরি,
নারীর প্রেমে জয়,
নারীর প্রেমেই ক্ষয়,
কখনো আনে প্রলয়,
কখনো প্রচ্ছন্ন জয়,
বিজয়-গাঁথা স্বপ্ন,
হয়নি বৃথা সে অন্য,
নারী তুমিই মহান,
পুরুষকে দাও পূর্ণতা,
গাও তার নিঃস্বাৰ্থ গান,
যদিও বা হও অপমান,
থামে না তোমার দান,
জগতে কে দেয় তব মান,
তবুও দানে তুমি মহিয়ান,
পুরুষ জুলুমে তব পদস্থ,
করছে প্রতি পদে হেনস্থ,
তবু তুমি কল্যানে তটস্থ,
কে কয় নারীর প্রেম বাজে,
তুমি আজ হলে সে পুরুষ,
নারীর সু-কর্মে দর্প রাজে,
তারে করো কেন অবগুণ্ঠন,
নারীই তোমার অর্ধেক ভূবন,
কখনো সে হয় তব-মম মা,
কখনো বোন, কন্যা, জায়া,
পুরুষ; নারী তোমার বুরুজ,
শৈশবে ছিল তোমার বেরুচ,
বয়সে না তুমি তার খতিয়ান,
হিসেবে নও তার'চে মহিয়ান,
পারবে নাকো শোধিতে ঋণ,
যতই বাজাও উলটো বীণ,
সর্বত্রই রাজত্ব ছিল, আছে,
থাকবে, নারীর ঐশ্বর্যের দিন।