ধর্মের ধজাধারী মোদি ধর্মের নামে মানুষ হত্যা করে রাজনৈতিক ব্যবসায় লিপ্ত। তার মূর্খ অনুসারীরা পেছন থেকে ঠিক, ঠিক বলে তার ব্যবসাকে অগ্রসরমান করে তুলছে! একজন সাধারণ মানুষের খুব বেশি চাওয়া-পাওয়া থাকে না। জীবনযাত্রার মানোন্নয়নই তাদের একান্তই কাম্য। সেখানে কিছু মানুষ রাজনীতির নামে ফায়দা লোটার চেষ্টায় লিপ্ত হয়ে যায়। যেখানে রাজনীতি হওয়ার কথা ছিল মানুষের জীবন-মানের উন্নয়ন, সেখানে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়ে জীবন বিপন্ন ঘটছে। হায়রে মানুষ! জন্তু-জানোয়ারও মনে হয় স্বজাতির (মানুষের জাত একটাই, মানবজাতি) প্রতি এতটা হিংস্র হয় না! ধর্মের ভিত্তিতে নিজেদের জাতটাকে হাজারো জাতে ভাগ করে নিজেরাই নিজেদের হত্যায় লিপ্ত, উলঙ্গ বিকৃত আনন্দে ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থ হাছিলে মত্ত। হে মানবজাতি, নিজেদের ধ্বংস তোমরা নিজেদের হাতে গড়ে তুলছো! এতটা নিকৃষ্ট, জঘন্য, হীন বিকৃত চেতনা মনে হয় আর কোন প্রাণীর মধ্যে নেই।
#ধর্মের_বিষ_নয়_ভালবাসা_ছড়ান
#Spread_Love_not_Religious_Hatred