সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পরগাছা


চিন্তা-ভাবনা তব পরগাছা,
তাই জীবন তব আগাছা,
যেখানে যাও; হও অপমান,
নেই তোমার আত্মসম্মান,
গাও তুমি অন্যের জয়গান,
নিজের নেই কোন গুণগান,
ছোটাও বেহুদা কথার বাণ,
যে কথারই থাকে না প্রাণ,
সে কথার হয় শুধুই প্রয়াণ,
চালাও শুধু তব করত্রাণ,
আর চলে তব হস্ত কৃপাণ,
চিন্তা যে তোমার ক্ষীয়মাণ,
তাই গড়ে ওঠেনি জীবনমান,
তুমি হীন; নেই আত্মসম্মান,
স্বসম্মানহীন লোক ক্ষুদ্রপ্রাণ,
সে পায় না সুচিন্তার ঘ্রাণ,
সে ফাউল; অযথা তর্কপ্রাণ,
নেই কর্ম; কুচিন্তার ধ্রিয়মাণ,
যদিও হয় মহা দোষপ্রমাণ,
হয় সে কুকর্ম প্রতি ধর্মপ্রাণ,
নির্বোধ করতে যুক্তি নির্মাণ,
যুক্তির কাছে যেহেতু নিষ্প্রাণ,
সে হয় সর্বদা অন্যের পর্যাণ,
তাই বিপদে পায় না পরিত্রাণ,
তার মুখ যে সর্বদা বক্ষ্যমাণ,
মাথা তার নিরবধি ম্রিয়মাণ,
আসুন রক্ষায় চিন্তার পয়াণ,
গড়ে তুলি মহৎ জীবন-প্রাণ।