সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রমাদ পথ্য


মধ্যরাতে নিকোটিনের নিষিক্ত সমীরণ।
তোমাকে ভুলে থাকার মহৎ উপকরণ।
তুমি যখন ভুলে থাকতে পারো; ততক্ষণ,
মোর সঙ্গী নিকোটিনের নিষিক্ত সমীরণ।
ভালোবাসতে চেয়েছিলাম তব আজীবন।
তুমি ছিলে তো মোর সাথে অল্প কিছুক্ষণ।
কথা তো ছিল না হওয়ার এমন বিকর্ষণ।
তোমার প্রতি ছিল মোর প্রবল আকর্ষণ।
চলে গেলে! এখন আমার হলো সঙ্কর্ষণ।
নিকোটিনের কৃষ্ণ বায়ু মুছে অশ্রুবর্ষণ।
মহান বন্ধু, নিকোটিনের নিষিক্ত সমীরণ।
প্রিয়া ধোকা দেয়, দেয় না নিষিক্ত পবন।
নিকোটিনের নৈপুণ্যে ভুলে থাকার মর্ষণ।
মন থেকে যে তোকে দিলাম বিদায় হর্ষণ।
তোর প্রতি হাজারো বিদায় সালাম বর্ষণ।
মোর সঙ্গী নিকোটিনের নিষিক্ত সমীরণ।