সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

করোনা-১৯


আজকে তোরা যাসনে কেউ, ওরে ঘরের বাহিরে।
দিসনে তোরা করোনা-১৯ ছড়িয়ে।
মূর্খ-আবাল মরবে, বিশ্বাস-অবিশ্বাসের কচকচানিতে।
কেউ তোরা দিসনে ছড়িয়ে, মিথের বেড়াজালে আটকিয়ে, মারিসনে মূর্খ-আবালের জবানিতে।
করোনা বলেছে, হাত ধরো না। করোনা বলেছে, ফাউ ঘোরাঘুরি করো না।
হও সচেতন, জীবন যাবে হলে অচেতন।
হও পরিষ্কার-পরিচ্ছন্ন, ভালোভাবে সেদ্ধ করে খাও অন্ন।
অযথা মজুত করো না পন্য। সচেতন হয়ে জাতিকে করো ধন্য। অসচেতন মানুষ নগণ্য।
যত্রতত্র দিয়ো না চোখ, কান, নাক, মুখে হাত। হারাবে জ্ঞাতি গোষ্ঠী জাত। নিয়মিত ধোও পা-হাত।