সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মানুষ ভালোবাসো রে মন


আপনি যখন সংখ্যালঘু, তখন আপনি ধর্মের আড়ালে সেক্যুলার। আর যখন আপনি সংখ্যাগুরু, তখন আপনি পুরোপুরি ধার্মিক; ধর্মীয় রাষ্ট্র তখন আপনার কাম্য হয়ে যায়। আজব! যারা বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তারা দিল্লীর ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ সেক্যুলার ও অধিকারকর্মী হয়ে উঠেছে। আজব! দিল্লীতে যা ঘটেছে; এর চেয়ে অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনা আর হতে পারে না। এটা কিন্তু ঐ ধর্মের ধজাধারীদেরই কাণ্ড-কারখানা। দেখুন, আজ থেকে নিজের ধর্মীয় পরিচয়টাকে বড় করে না দেখে, নিজেকে মানুষ ভাবার চেষ্টা করুন! দ্বিমত-সহমত থাকবে। এটা স্বাভাবিক। তাই বলে ধর্মের বিষ ছড়িয়ে, মানুষের সুস্থ-স্বাভাবিক জীবনযাত্রাকে অস্বাভাবিক করে তুলবেন না। আপনার, আমার সমর্থন পেয়েই কিন্তু তারা ফায়দা হাসিল করে। চোখ-কান খোলা রাখুন। বুঝতে পারবেন। মানুষকে মানুষ ভাবতে শিখলে, সংখ্যাগুরু-সংখ্যালঘুর তকমা কারো গায়ে লাগতো না। দাঙ্গা-হাঙ্গামাও এখানে ঘটতো না। আপনি হয়তোবা বিশাল কিছু ভেবে বসে আছেন; কিন্তু, দিনশেষে মানুষ হিসেবেই আমরা মরে যায়। খড়কুটো-চিন্তা বাদ দিয়ে ভালোবাসতে শিখুন; মানুষকে! যাদের একটুতেই চেতনার দণ্ড খাড়া হয়ে যায়, তারা দূরে থাকুন। অসভ্যতা করার সময় নাই।