সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আসুন আত্মসমালোচনা করি


আমরা চাই আলোচনার মাঠে গঠনমূলক আলোচনা হোক। কিন্তু, মাঠে-ময়দানে আলোচনার নামে সমালোচনা করতে গিয়ে কটুক্তি ও অন্যের বিশ্বাস, ভালোবাসা, ভালোলাগায় আঘাত করতে দেখি। আর সমালোচনা যদি করতেই হয়, তবে সেটা আত্মসমালোচনাই হোক। তাতে কোন ধরনের বিশৃংখলা হয়নি আর হবেও না আশা করি। এখানে সমালোচনা বলতে আমরা বুঝি সম+আলোচনা। কিন্তু, সমান সমান হয় না কখনো। নিজের বিশ্বাস, ভালোলাগাকে জোর করে প্রতিষ্ঠা করতে গিয়ে এক অসম আলোচনায় লিপ্ত হই; আলোচনা তো না, যেন হুংকার দিয়ে মারামারি অবস্থা। যা বিভিন্ন পর্যায়ের বিশৃংখলার জন্ম দেয়। তখন সেটা আলোচনা বা সমালোচনার পর্যায়ে থাকে না; গ্যাঞ্জাম হয়ে যায়। বিভিন্ন রকমের মতভেদগুলোকে মুখোমুখি দাড় করিয়ে মারমুখো করে তোলে। একটা যুদ্ধযুদ্ধভাবে চলে যায়।