নির্বিবাদী মানুষ!
প্রত্যাশা নাই!
তবে, স্বপ্ন আছে!
সুন্দর আগামীর জন্য স্বপ্ন দেখি!
এটাকে ঠিক প্রত্যাশা বলা চলে না!
স্বপ্ন বলতে পারেন!
কেননা, প্রত্যাশায় হতাশা আছে!
কিন্তু, আমি আশাবাদী মানুষ!
নিরাশ হই না কখনো!
আশাবাদী মানুষের স্বপ্ন থাকে!
প্রত্যাশার পাল্লা বিচ্ছেদের সুর তোলে!
তাই তো স্বপ্ন দেখি!
দিবাস্বপ্ন বলে তাচ্ছিল্য করতে পারেন!
আপনার অধিকার আছে!
হস্তক্ষেপ করবো না, সে অধিকারে!
ভালো থাকবেন; ভালো রাখবেন;
ভালো থাকার, রাখার স্বপ্ন দেখবেন!