৭৬১. এদেশের মাটিতে সোনা ফলে। কিন্তু, এ সোনা যাযাবর। হয়ে যায় পাচার।
৭৬২. কমার্শিয়াল না হয়ে উপায় নেই। না হলে, জীবনের মহামূল্যবান সময়ের অপচয়স্ফীতি হবে। যদিও এটি ডিপ্লোমেটিক কথা। তবুও, বাস্তবতা!
৭৬৩. যেকোন বিষয়ে অপছন্দ করার ক্ষমতা ও এখতিয়ার আপনার রয়েছে। তাই বলে, অপছন্দ হলে, আপনি গালি দিতে পারেন না। সেটা আপনার অসভ্যতাকে উপস্থাপন করে। সভ্য মানুষ নিজের পছন্দকে অন্যের উপর কখনোই চাপিয়ে দেয় না বা দেয়ার জন্য শক্তিও প্রয়োগ করে না। যেকোন ভালো বিষয় মানুষ দেখে শেখে বা চর্চা করে; করতে উদ্বুদ্ধ হয়। ফোর্স করে যা কখনোই সম্ভব নয়। দয়া করে বিষয়টি একটু ভেবে দেখবেন।
৭৬৪. সরলতা আর বন্ধুত্বের প্রতি সম্মান। দুটো দু'রকম। বলদেরা এটা বোঝে না। দু'টোকে একই ভাবাটা নিতান্তই বোকামীর শামিল। আজকে হয়তোবা কেউ বন্ধুত্বের প্রতি সম্মান প্রদর্শন করছে; সরল ভাবলে গরল হতে সময় লাগে না। বিচক্ষণতা থাকা ভালো; তাই বলে বলদের মত লাগামহীন বোধ, বরং নিজেরই ক্ষতি করে।
৭৬৫. হুজুররাও নিজেদের মতের বিরুদ্ধে গেলে কাফের, মোনাফেক, নাস্তিক, মুরতাদ বলে ট্যাগ লাগিয়ে দেন। ওনারা মত প্রকাশ বন্ধ হলে / মাহফিল বন্ধ হলে বলেন, মত প্রকাশের স্বাধীনতা নেই। আবার কেউ ওনাদের মতের বিপক্ষে গেলে তাদের একহাত নিতে ছাড়েন না। ওনারা বোধকরি মত প্রকাশ বলতে নিজেদের মত প্রকাশ করার সুযোগকেই বোঝেন! আশ্চর্য ব্যাপার!
৭৬৬. সব ঢাকতে পারলেও, মূর্খতাকে ঢাকতে পারবেন না। ওটা বেরিয়ে আসবেই। মূর্খতা খুবই ভয়ঙ্কর! পাপের ৯০ শতাংশ বলা যায়!
৭৬৭. ব্যক্তিগত কারণে আমরা আলাদা। সামাজিক কারণে এক। অর্থনৈতিক কারণে একে-অন্যের সহযোগী। রাজনৈতিক কারণে গোষ্ঠীবদ্ধ। বৈশিষ্ট্যগত কারণে বিচিত্র ও ভিন্ন মতাবলম্বী। এগুলোই মানব জাতির লালিত্য ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এগুলো ধ্বংস হয়ে গেলে মানবজাতিও ধ্বংস হয়ে যাবে।
৭৬৮. সবই তো বিজাতীয় সংস্কৃতি। দেশের সংস্কৃতি বলতে, বাংলাদেশের সংস্কৃতি বলতে যা আছে সেগুলো হলো, একুশে ফেব্রুয়ারী, জাতীয় সঙ্গীত, ২৫শে মার্চের ভয়ঙ্কর স্মৃতি, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস, শহিদ মিনার, স্মৃতিসৌধ। এগুলোর পাঠই পারে সকল বাঙালীকে একসুত্রে গেঁথে দিতে। এজন্য এগুলোর চর্চা সংস্কৃতির সর্বোচ্চ স্থানে রাখা দরকার।
৭৬৯. শুধু সাহসী হলে হবে না। সব কিছুর উর্ধ্বে বিচক্ষণতা। একজন মানুষের সেরা গুণ বলা যায় এটাকে। সাহস দিয়ে আপনি কাজ-অকাজ দুটোই করতে পারেন। কিন্তু, বিচক্ষণ লোক কাজই করে থাকেন। তারপক্ষে স্বজ্ঞানে অকাজ করা দুঃস্বপ্নের মতো। সাহসের ইতিবাচকতা থাকলেও দুঃসাহস পুরোটাই নেতিবাচক।
৭৭০. মূর্খস্ত বিদ্যা দিয়ে খুব বেশি দূর আগানো যায় না। মূর্খস্ত বিদ্যার দৌড় নদীর তীর পর্যন্ত। নদী পার করতে পারে না এ বিদ্যা।