অদ্ভূত কিছু ব্যাপার ঘটে! যখন কোন নতুন ব্যক্তির সাথে সাক্ষাত ঘটে, তখন সৌজন্য প্রকাশের দায়ে 'আপনি' করে বলাটা বাংলা অভিধান সিদ্ধ শব্দ; ছোট, বড় বা সমবয়সী, যেই হোক। আমাদের সমাজ-ব্যবস্থায় সাধারণত সৌজন্য বিকাশের সভ্য দিক; খুব বেশি গুরুত্ব দিয়ে দেখে না। তো, অদ্ভূতভাবে অদ্ভূত কিছু লোক 'আপনি' বলা দেখে 'তুমি' এমন কি 'তুই' করে বলা শুরু করে দেয়; যদিও সেটা প্রথম সাক্ষাত ছিল। আরো অদ্ভূত লাগে যখন দেখি ছোটরা এই আকাম করে। তারা মনে করে, যেহেতু 'আপনি' করে বলছে, সেহেতু সে আমার বয়সে ছোটই হবে! বড়ই অদ্ভূত! শুনেছি, এদেশে অনেক কুম্ভীলক আছে। সুন্দর সৌজন্য-চর্চিত আচার অনুকরণে অন্তত কুম্ভীলকতা নাই বলে জানি। আসুন, আমরা সভ্য হতে শিখি। (কথাগুলো যারা সভ্যতার আলোয় উদ্ভাসিত তাদের ক্ষেত্রে প্রযোজ্য নহে! আর বয়সের মানদণ্ড হচ্ছে, আপনার ভূমিষ্ঠ হওয়ার তারিখ ও সাল; প্রাতিষ্ঠানিক পদস্থতা বয়সের মানদণ্ড হয় না।)
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।