সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বদলায়


এই জগতে হায়,
সেই বেশি বদলায়,
ছিল না কিছু যার,
হয়েছে অল্প কিছু তার।
শুনেছি, মানুষ মরে
গেলে সে হয় ভূত,
আসলে, মানুষ বেঁচে
থেকে সে বড়ই অদ্ভূত।
অধিকার বলে কিছু নেই,
সব মিথ্যা প্রতিশ্রুতির খেই।
আপন জগৎ আপনিই মহৎ,
এ জগতে কে'বা হয় সৎ।
আপন স্বার্থের টানে সৎ,
সে তো আজন্ম বেহাৎ,
স্বার্থে মায়া ও রক্ত কুপোকাত।
স্বার্থের তরে ধরে ভণ্ডের বেশ,
কারো করে শেষ, কায়ক্লেশ।
স্বার্থ তুমি অসীম ও অশেষ,
জলাঞ্জলি দিয়ে আছি বেশ,
স্বপ্ন হারিয়ে নিঃস্ব, নিঃশেষ।
তোমরা ভালো থেকো,
পড়শিকে ভালো রেখো,
রাখি আমি এই আহ্বান।
ধরো মোর সাথে স্লোগান,
মায়ার টানে গাও মাটির গান।