সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বেকারের ধর্ম


চাকরি খোজা বেকারের একমাত্র ধর্ম। ধর্মে বলা আছে তোমরা অন্নহীনে অন্ন দাও। কিন্তু, অধিকাংশ ধার্মিক ধর্মের এ মহৎ বাণী থেকে যোজন যোজন দূরে থাকে। এ জগতে লেবাসধারী বক-ধার্মিক/ ভণ্ডের সংখ্যাটা নেহাত কম নয়। যাদের কারণে অরিজিনাল ধার্মিক মহৎ মানুষগুলো হেনস্থার শিকার  হয়ে থাকেন। ধর্ম শব্দের অর্থ একজন মানুষের বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু, আমরা বিশেষ বৈশিষ্ট্য বলতে সাধারনত ইতিবাচক বিশেষ বৈশিষ্ট্যকে বুঝে থাকি। একটু পর্যবেক্ষনশীল হলে বুঝতে পারবেন; কে ধার্মিক আর কে বক-ধার্মিক। আমার প্রশ্নটা এখানে, আমি বহুবার বক-ধার্মিকতার বিরুদ্ধে কথা বলতে চেয়েছি; কিছু কিছু বলেছি। দেখা যায়, ধার্মিক, বক-ধার্মিক সবাই বুঝে হোক আর না বুঝে হোক অযথা হেনস্থা শুরু করে দেয়। মাদ্রাসার ছাত্র হওয়াতে ধার্মিক, বক-ধার্মিক চিনতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। কিন্তু, চিহ্নিত করতে পারলেও সত্যটা সবসময়ই গোপন করে রাখতে হয়েছে। পৃথিবীর বাস্তবতা বড়ই রূঢ়। সত্য কথা বলাটা মুশকিল। মিথ্যার চর্চা হরহামেশা করা যায়। মনে হয় সত্যের চর্চা একদিন উৎসবের আমেজে দু'একদিন ঈদের মত করে পালন করবে। একটা সময় গিয়ে সেটা যাদুঘর আর আর্কাইভসে স্থান পাবে। যাহোক, আসুন ধর্মের সঠিক ও সুন্দর বাণী জানি ও মানি।