সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কথার মিশ


কথায় মধু, কথায় বিষ,
কথায় বলে তুই আমারে চিনিস,
কথার আছে আশিবিশ,
কেউ বা তৈরি করে কথার মিশ,
তাতে অনেকে পড়ে ফাঁদে,
ফাঁদে পড়ে কেউ কাঁদে,
কেউ বা আবার হাসে,
কথার রসে, কেউ ভাসে,
কেউ বা আবার ফাঁসে,
ফেঁসে কেউ হয় হয়রান,
কারো আবার যায় প্রাণ,
জীবিত পিতা হারায় সন্তান,
মাতা-পিতা যায় গোরস্তান,
কারো বা ধুঁকে ধুঁকে যায় জান,
কেঁদে-কেঁটে করে দিন গুজরান,
সময় থাকতে হও সচেতন,
জীবন-মান যাবে, হলে অচেতন।