সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কথার কথা


হাজারো গল্পের মাঝে,
আমারো একটা গল্প আছে,
হয়তোবা সেটা রাষ্ট্রজগতে,
গুরুত্ব বহন না করে,
তবে, ব্যক্তি জীবনে সংগ্রামী একজন মানুষ,
কিভাবে হেসে-খেলে বেড়াতে পারে জ্বলন্ত,
অগ্নিতে পদলেহন করে বেঁচে থাকা মানুষ,
বেঁচে থাকাটাই যার একমাত্র সংগ্রাম হয়,
তার জীবনে বিলাসিতা একটি হাস্যকর,
দূর্ঘটনায় পরিগণিত হওয়া নিত্য ব্যাপার,
যারা আঁধারে আছে তাদের আশা নেই,
আর যারা আলোতে জীবন আশাময়,
ভরপুর নয় যারা আছে আলো-আঁধারে,
সংযোগে এরা আকালিক শ্রী মূল্যহীন,
পায় লাথি উষ্ঠা খায়, খেয়ে সব হারায়,
ছিল যেথা রয় সেথা, যায় না চিড়া যুত।