দূষিত শহরে,
অস্তিত্ব রক্ষার চিন্তাটাই বেশি,
দু'বেলা দু'মুঠো ভাত,
আর মাথা গোঁজার একটু ঠাই,
চাল চুলোহীন ভবঘুরের আর কি চাই,
এই শহরে কতশত মানুষের আনাগোনা,
আসা-যাওয়া করে কত-শত মানুষ,
সবাই জগতের ব্যাপারে বেহুশ,
শুধুই আমার আমার রব,
দশের দেশ এ শহর নয়,
মানুষ যায় মানুষ আসে,
কিন্তু শহরটা দূষিতই রয়ে যায়,
এ শহর কাউকে গ্রহন করে,
আর কাউকে ছুড়ে ফেলে দেয়,
আবার কেউবা পড়ে উঠে দাড়ায়,
টিকে থাকার সংগ্রাম এ শহরে নিত্য,
শহরে নাকি প্রাণ থাকে না,
সবই কৃত্রিম আর যান্ত্রিক,
তবুও অদৃষ্ট মায়ার টান,
সবাই ছুটে আসে এ শহরে,
কঠিন জেনেও ছুটে আসে,
অদ্ভূত লাগে ব্যাপারটা!
আরো অদ্ভূত এ শহরের কংক্রিট,
মানুষগুলো মিথের ভূত,
ভূতুড়ে শহরে উচ্ছিষ্ট হাজারো প্রাণ,
ডাস্টবিনে পড়ে থাকা ময়লাসম
তাদের মন ও প্রাণ!
অস্তিত্ব সংকটে ভোগাদের
সংখ্যাটা ঢের বেশিই বঁটে,
এটাই নাকি সভ্যতা; হাহাহা! ভুল,
সভ্যতার চর্চা ভৌগোলিক ব্যাখ্যায়
আটকে নেই, স্থান, কাল, পাত্রভেদে
সভ্যতার মাপকাঠি একেক রকম!
তবে নির্দিষ্ট করে বলতে গেলে,
উম, বলতে হয় ওটা মানবিক
মিথস্ক্রিয়া, মূল্যবোধ, নৈতিকতার
চর্চা ও আধুনিক বিজ্ঞান-প্রযুক্তির
সাথে ওগুলোর একটা মিশ!