সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বোধের বিড়ম্বনা



আমরা সবাই জানি, সব মানুষই খ্যাতির পাগল। কিন্তু খ্যাতি যে দু'ধরনের হয় এটা ভুলে যায়। অন্ধভাবে যারা খ্যাতি সন্ধান করে, এরা সুখ্যাতির চেয়ে কূখ্যাতির খতিয়ান ভারি করে তোলে। সুখ্যাতি আর কূখ্যাতির এই পার্থক্যটা না বুঝতে পারা কিন্তু বোধের বিড়ম্বনারই শামিল। অনেকে মনে করে, মানুষের সঙ্গে বেশি মেলামেশা করলে বুঝি মানুষ খারাপ হয়ে যায়; বিভিন্ন রকমের সমস্যার সম্মূখীন হয়। এটা ভুল ধারণা। তবে, যে সকল মানুষ অনিষ্টকর কীট-পতঙ্গের ন্যায় তাদের এড়িয়ে না চললে সমস্যা না হয়ে জীবন হানিকর পরিস্থির সম্মূখীন হতে পারেন। মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আইসোলেশন ডকট্রিন মেনে চলতে গেলে নিজেই বিপদে পড়ে যাবেন। কারণ, মানুষ সামাজিক জীব এ কারণে যে সবাই মিলেমিশে নিজেদের ব্যক্তিগত, পারিবারিক সামাজিক এমনকি রাষ্ট্রীয় সমস্যার সমাধান করা। দেখেছি, সবাই অভিযোগের হাঁড়ি খুলে বসে। কেউ সমস্যার সমাধানে তৎপর না। ধরুন, কোন একটা সমস্যা হলো। তার মানে এই নয় যে ঐ সমস্যাটা নিয়ে হা-হুতাশ করে অভিযোগ করলে শেষ হয়ে যাবে। আপনাকেই সমাধানের পথ খুজে বের করতে হবে। সমস্যা হলে হা-হুতাশ না করে, সমস্যার আকার-আকৃতি বোঝার চেষ্টা করুন। সমাধানের সম্ভাব্যতা যাচাই-বাছাইয়ের জন্য একটু রিসার্চ করুন, সমস্যাটাকে এনালাইজ করুন। দেখবেন, সমস্যাটার দ্রুত সমাধান পেয়ে গেছেন। বোধের বিড়ম্বনা শুধু নিজেকে নয়, অনেক ক্ষেত্রে পাশের মানুষগুলোকেও পোড়ায়। বোধের কাছে হেরে যেতে না চাইলে বোধে শান দিন।