সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মৃত্যু মহৎ করে


মৃত্যূ এক আজব বিষয়,
আমরা বেঁচে থাকি তার আশায়,
মৃত্যূ মহৎ করবে সবারই প্রত্যয়,
এ আশার ঘটে না ব্যত্যয়,
সবাই খুঁজে ফেরে আপন সত্তায়,
কেউ মহাশূণ্যের অতল-গহ্বরে হারায়,
মৃত্যু করে কাউকে মহাত্মা,
অধিকাংশই পারে না হতে যথাত্মা,
উলুখাগড়ার প্রাণ মূল্যহীন,
রাজা যথায় মহত্বে সমাসীন,
প্রজা তথায় ভাব-লেশ বিহীন,
মৃত্যু করে দেয় সব চর্চা বন্ধ,
মৃত্যুর পরে হবে চক্ষু অন্ধ,
মৃত্যুর পূর্বেই সাধন করো সৎ কর্ম,
তবেই তুমি পাবে জীবনবেদের গন্ধ,
মৃত্যুকে স্বরণে অযথা,
সময় নষ্ট করো না তথা,
জীবনবেদের পাবে না দেখা।
বেঁচে থাকতে করো জীবনবোধের সন্ধান,
মানব সত্যের সাথে বাঁধো বন্ধন।