একটা ঘটনা বা দূর্ঘটনা ঘটলেই আমরা দলে-বলে বলি, দেশটা রসাতলে গেল। রাজনীতি শুরু করে দেয়, দেশকে গালাগালি করে। এই দেশটা বসবাসের একেবারে অনুপোযোগী হয়ে গেছে। বলি, উমুক দেশ এত ভালো; তুমুক দেশ এই করেছে, সেই করেছে। শুনুন মিয়া, দূরের ঘাস বেশি সবুজ দেখায়। উন্নত বিশ্বের দেশগুলোতে যেয়ে দেখেন না একবার। উন্নাসিক মানুসিকতা নিয়ে খুব বেশি দিন ভালো লাগবে না সেখানে আপনার। তারা খুবই শৃংখলিত জীবন-যাত্রায় অভ্যস্ত বলেই এত উন্নয়ন করেছে তারা। আপনি তো বাংলাদেশে লাইসেন্স ছাড়াই তিনমাস রাস্তায় গাড়ি চালাতে পারেন নির্দিধায়। আইনি বাধ্য-বাধকতা ছাড়ায়। অনেকে তো লাইসেন্স ছাড়াই গাড়ি চালায় রাস্তায়। উন্নত দেশে গাড়ি কিনে অন্য গাড়িতে করে বাড়ি নিয়ে যেতে হয়, লাইসেন্স ইস্যু হলেই তারপর রোডে গাড়ি চালাতে পারবেন। ঐ সব দেশ কিন্তু আপনাকে খুব সহজে গ্রহণ করবে না। আইইএলটিএস, জিআরই ছাড়া। মাথা থেকে কি বের হচ্ছে সেটা তো সরেজমিনে দেখছি। আপনারাই আবার দাবি করেন এই, সেই! বড়ই হাইস্যকর, মিয়া ভাই। বড়ই হাইস্যকর। কথা বলতে গেলে, সমালোচনা করতে গেলে একটা স্ট্যান্ডার্ড মেনেই তবে করতে হয়। এটা সাধারন বোধের ব্যাপার।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।