সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ছাত্র-রাজনীতি ও বোধের সমীকরণ


ছাত্র সংসদ নির্বাচন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাপার। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তারা সেটা করবে। তবে, ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে, ছাত্র রাজনীতি আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আমরা বিষয়গুলোকে যত সরল সমীকরণ করার চেষ্টা করি না কেন, লাভ খুব বেশি হবে বলে আমার মনে হয় না। আধিপত্যকামী মানসিকতা মানুষের চিরকালীন ব্যাপার। সেজন্য নিয়মিত ধারার রাজনীতি থাকাটা এক্ষেত্রে বাঞ্চনীয় বলে বোধ করি। তবে, রাজনীতির দূর্বৃত্তায়ন অপসারন করাটা সময়ের দাবী, এবং প্রক্রিয়াটা শুরুও হয়ে গেছে। যা স্বাধীনতা পরবর্তী কোন সরকারের আমলে শুরু হয়নি। আশা করি পরবর্তী প্রজন্ম এই দর্শনটা বোধের যায়গায় থেকে নেওয়ার চেষ্টা করবে। (ব্যক্তিগত অভিমত)