সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জীবন বাস্তবতা


যে যত দ্রুত জীবনের বাস্তবতাগুলো উপলব্ধি করতে পারবে, সে তত দ্রুত জীবনে ইতিবাচক প্রতিষ্ঠা লাভ করবে। আমরা অনেক সময় হেলাফেলায় জীবনের সময় নষ্ট করি। দেখা যায়, একটা মাত্র নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে যেতে পথিমধ্যে হোঁচট খায়। আমার মতে, সব সময়ই বিকল্প রাখতে হবে। তানাহলে, জীবন সংগ্রামে এমনভাবে পড়ে যাবেন, আর কখনো উঠে দাড়ানোর মত পরিস্থিতি থাকবে না। আর একটা কথা, কখনো অন্যের সাহায্য পাওয়ার আশায় নিজেকে খুব বেশি পরিবর্তনের চেষ্টা করবেন না। এতে করে সময় অপচয় ছাড়া কিছুই হবে না। নিজেকে অন্যের নিকট তামাশার পাত্র তৈরি করার মত হবে সেটা। মানুষ সব সময় অভিযোগ করে যে এই সমস্যা, সেই সমস্যা। আমি মনে করি, মানব সমাজ বৃহৎ সমস্যার সমষ্টি এবং সমাধান করাই প্রত্যেকটা মানুষের শেষ গন্তব্য। যারা পারে তারা নন্দিত; আর যারা পারে না; তারা নিন্দিত হয়। আপনার মত ভাবনার মানুষ অনেক আছে; আপনার আশেপাশেই, শুধু খুঁজে নিতে হবে। অভিযোগ, অনুযোগ করে কোন লাভ হবে না। নিজের কাজটা নিজে সুন্দর করে করার চেষ্টা করাটাই প্রকৃতি দেশ প্রেম। আমরা নিজেরা ঠিক মত কাজ না করে, অন্যের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত হয়ে পড়ি। এতে করে নিজের দাসত্ব প্রকাশ পায়। এসব বাদ দিয়ে কাজ করুন; নিজের জন্য, পরিবারের জন্য, দেশের মানুষের জন্য। মানুষকে সহযোগিতা করুন। তবে, নিজেকে নিঃশেষ করে নয়। অবশ্যই নিজের আয়াত্বের ভেতরেই।