সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নেতিবাচক মানুষ


কিছু মানুষ আছে সমাজে, যারা সবকিছুর মধ্যে কোন না কোনভাবে একটা নেতিবাচক দিক খুজে বের করে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এরা কোন কিছুতে সুখ খুজে পায় না। এধরনের মানুষের সঙ্গে কথা বলে আমি জানতে পারি, সব কিছুতে তাদের অনীহা কাজ করে। মনোবিজ্ঞানের ভাষায় এদেরকে বিশেষ ধরনের মানসিক রোগী বলে চিহ্নিত করা হয়। এদের আরো একটি সমস্যা হচ্ছে এরা একটুতেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সবাইকে নিজের মত করে ভাবতে শেখে এরা। সব অঞ্চলে এ ধরনের লোক কমবেশি দেখা যায়। এরা নিজেদের সম্ভাবনাকে তিলে তিলে ধ্বংস করে দেয়। নিজের প্রতি অনীহা, বিতশ্রদ্ধা আর সচেতনতা তো নাইই, উল্টো অন্যকে নিয়ে নেতি-চিন্তায় সারাদিন মাথা-ভার করে ফেলে। শিক্ষিত-অশিক্ষিত সব যায়গায় দেখা মেলে এদের। এদের সাথে বেশি মিশলে আপনি পাগলও হয়ে যেতে পারেন সদ্যদিনে। এদেরকে কাউন্সেলিং করানোটাও মুশকিল। আপনি সিস্টেমেটিক ওয়েতে আগালেও তারা নিজেরদের অকেজো চিন্তা-ভাবনা আপনার উপর চাপিয়ে দেয়ার চেষ্টা সব সময় অব্যাহত রাখবে।