মানুষ হিসেবে একজন ব্যক্তির শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে, ' নিজস্ব বোধ শক্তি'। অর্থাৎ, একজন ব্যক্তি যে কথা বলছে তা দ্রুত বুঝতে পারা। আর কত দ্রুত বুঝতে পারছেন তার উপর বোধের পারদ উঠা-নামা করে। নির্বোধ লোক আপদমস্তক একটা ঝামেলা। কারন, তারা না বুঝেই কথা বলে। না বুঝে কথা বলা হচ্ছে আন্দাজে ঢিল ছোড়ার মত। কোথায় গিয়ে কাকে আঘাত করবে বলা যায় না। আমরা যারা ছাত্র তারা কিন্তু এই বোধ শক্তি অর্জনের চেষ্টায় লিপ্ত। সচেতন বা অসচেতন দু'প্রক্রিয়াই। দেখা যায়, কেউ পারে। আর কেউ পারে না। কারো বোধের পারদ উচু। আর কারো নিচু। কারো বোধের পারদ তরতর করে উপরে ওঠে। আর কেউ সারা জীবন চেষ্টা করার পরও সিস্টেম লসের কারনে নির্বোধ থেকে যায়। অর্থাৎ, তারা সার্টিফিকেটধারী নির্বোধ।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।